ঢাকাMonday , 22 December 2025

নিয়ামতপুরে গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ২

admin
December 22, 2025 4:28 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষর ঘটনায় সাহাবুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।গুরুত্বর আহত হয়ে সাহাবুলের স্ত্রী পারুল আক্তার (৪৮) ও ছেলে রাজশাহী মেডিকেলে ভর্তি রয়েছে ।  রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দখৈর এলাকায় এ ঘটনা ঘটে।
সাহাবুল ইসলাম ওই এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকার সালামের দুটি ছাগল সাহাবুলের লাগানো গমের চারা নষ্ট করে ফেলে। সাহাবুল ছাগল দুটিকে খোঁয়াড়ে দিলে সালামসহ কয়েকজন সাহাবুলের বাড়িতে এসে হুমকি প্রদান করে চলিয়া যায়। বিষয়টি নিয়ে সাহাবুল থানায় একটি অভিযোগ দায়ের করেন। গতকাল থানা থেকে তদন্তকারী কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে উভয়পক্ষকে শান্ত থাকার এবং বিষয়টি থানায় বসে মীমাংসা করার কথা জানান।
পুলিশ চলে আসার ১ ঘন্টা পর গতকাল সন্ধ্যায় মূল আসামি সালামসহ অন্যান্যরা হাঁসুয়া, চাকু, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে সাহাবুলের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে রক্ষা করতে স্ত্রী ও সন্তান এগিয়ে তাঁদেরকেও গুরুত্বর আহত করে। ঘটনাস্থলেই সাহাবুলের মৃত্যু হয়। স্হানীয়রা তাঁর স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করান।
ঘটনার পর পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে মূল আসামি সালাম ও তাঁর ছেলে রিপনকে গ্রেপ্তার করে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাঁকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কলেজ ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।