নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
গোয়াল ঘরের গরু বের করা নিয়ে মুখে মুখে ঝগড়ায় উত্তেজিত হয়ে নাক মুখ দিয়ে রক্তক্ষরনে মৃত্যু হয়েছে জা সাবিনার (৩৫)। মুখে মুখে ঝগড়ায় অসুস্থ হয়ে মৃত্যুর এমন ঘটনাটি ঘটে মঙ্গলবার উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর চাঁন পাড়া গ্রামে। সাবিনা চন্দননগর গ্রামের তরিকুলের স্ত্রী। আপন জায়ে জায়ে ঝগড়ায় সাবিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য মতিউর রহমান।
জানা যায়, একই আঙিনায় বসবাস করেন চার ভাই লালবর, হাই বাবু, তরিকুল ও রবিউল। বেলা নয়টার দিকে গোয়াল ঘরের গরু নিয়ে হাই বাবুর স্ত্রী হাবিবা (৩৫) ও তার আরেক ভাই তরিকুলের স্ত্রী সাবিনার ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে উত্তেজিত হয়ে সাবিনার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। এমন পরিস্থিতিতে আত্মীয়স্বজন ও পাড়া পড়শিরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাবিনার অবস্থা বেগতিক দেখলে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাবিনার মৃত্যু হয়।
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাবিনার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।

