ঢাকাFriday , 28 August 2026

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

admin
August 28, 2026 2:33 pm
Link Copied!

 

​ আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে তাঁদের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্বজনদের কাছে কফিন হস্তান্তর করা হলে নিজ নিজ পারিবারিক গোরস্থানে তাঁদের দাফন সম্পন্ন করা হয়।

​এর আগে শুক্রবার মধ্যে রাতে নিহত ৭ জন প্রবাসীর মরদেহ বহনকারী গাড়ি আত্রাইয়ে পৌঁছায়। সকালে কফিনগুলো কলেজ মাঠে আনা হলে কান কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রিয়জনদের শেষবারের মতো দেখতে স্থানীয় শত শত মানুষ মাঠে ভিড় জমান। শ্রদ্ধা ও ভালোবাসায় অনুষ্ঠিত এই জানাজায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

​জানাজার নামাজে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান,

আরও পড়ুনঃ  সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখা কর্ম পরিষদ সদস্য মো. খবিরুল ইসলাম, এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা,

রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মুসল্লি। জানাজার জন্য সকাল সাড়ে ৯ টায় কফিন নিয়ে লাশবাহী গাড়িগুলো কলেজ মাঠে প্রবেশ করলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। উপস্থিত স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। কফিনগুলো এক নজর দেখতে শত শত মানুষ ভিড় জমায়।

​উল্লেখ্য গত ৯ আগস্ট ২০২৬ ইং তারিখে সন্ধ্যার দিকে সৌদি আরবের রিয়াদ শহরে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি প্রাণ হারান। এদের মধ্যে ১১ জনই ছিলেন নওগাঁর আত্রাই উপজেলার। এ ঘটনার পর থেকে তাদের মরদেহগুলো দেশে নিয়ে আসতে সরকার তৎপর হয়ে ওঠেন। সৌদি সরকারের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবার পর সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বাংলাদেশ বিমানের একটি বিমানযোগে ৯ জনের মরদেহগুলো হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

আরও পড়ুনঃ  নাচোল পৌরসভায় সুপেয় পানির তীব্র সংকট ও ডেঙ্গু ঝুঁকিতে অর্ধলক্ষ মানুষ

এদিকে আত্রাইয়ের যে ৭ জনের মরদেহ এসেছে তারা হলেন, উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পারকাসুন্দা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল সরদার (৪৫), বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের বাদল হোসেনের ছেলে সোহেল রানা সুমন (২৫), কালিকাপুর ইউনিয়নের গণ্ডগোহালী গ্রামের গফফার রহমানের ২ ছেলে মোহন আলী (৩০) ও সুমন (২৭), একই গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল হোসেন (৩১), বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন (২৮) ও শাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েণ শেখের ছেলে ফরিদ শেখ (৩৫)।

আরও পড়ুনঃ  সাপাহারে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, নিহত আত্রাইয়ের ১১ জনের মধ্যে ৭ লাশের জানাজা আমরা সম্পন্ন করলাম। বাকিদের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় লাশগুলো আসতে বিলম্ব হচ্ছে। এবং নিহতদের পরিবারগুলোর সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ইতোমধ্যে সরকারের ঘোষিত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং বাকি মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, আমার নির্বাচনী এলাকার ১১ জন রেমিট্যান্স যোদ্ধার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সহযোগিতায় ৭ জনের মরদেহ আনা সম্ভব হয়েছে, বাকিদের মরদেহও দ্রুত দেশে আনার চেষ্টা চলছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।