ঢাকাFriday , 30 October 2026

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের লাশ আসবে আগামীকাল

admin
October 30, 2026 6:14 pm
Link Copied!

 

​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

গত ৮ আগস্ট ২০২৬ সৌদি আরবের রিয়াদ মহানগরীতে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আত্রাইয়ের নিহত ১১ জনের মধ্যে অবশিষ্ট ৪ জনের লাশ আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) আত্রাইয়ে পৌঁছাবে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ চার হতভাগার লাশ গ্রহণের জন্য তাদের পরিবারের পক্ষ থেকে স্বজনরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। লাশ আসার সংবাদে এ চার পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। ​জানা যায়, গত ৮ আগস্ট বাংলাদেশ সময় অনুযায়ী বিকেল ৩ টায় সৌদি আরবের রিয়াদ মহানগরীর শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় বাংলাদেশী কর্মীদের পরিচালনাধীন একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জন বাংলাদেশী শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে ১১ জনই নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে ৭ জনের লাশ গত ২৮ আগস্ট ২০২৬ আত্রাইয়ে পৌঁছায়। অন্য চার জনের ডিএনএ টেস্টের মাধ্যমে লাশ নির্ণয় করাতে বিলম্ব হওয়ায় তাদের লাশ আগামীকাল শনিবার আত্রাইয়ে আসছে। যে চার জনের লাশ আগামীকাল আত্রাইয়ে আসছে তারা হলেন, উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ (৩৫), মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাছ প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক (৩২), মাধবপুর গ্রামের মজনুর ছেলে মাসিদুল সরদার সজিব (২৫) ও সাধনগর গ্রামের আজাহার আলীর ছেলে সাগর আলী (২৬)। ​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডে আমার উপজেলার ১১ জন রেমিট্যান্স যোদ্ধাকে হারিয়ে আমরা গভীর শোকাহত। পূর্বে আসা ৭ জনের লাশের জানাজা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একত্রে করেছিলাম। এ চার জনের লাশও ঢাকা থেকে নিজ বাড়িতে নিয়ে আসার ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সব রকমের সহযোগিতা করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সাংবাদিকের কীটনাশক দোকানে চুরি, ৩ লক্ষ টাকার ক্ষতির আশংকা

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।