ঢাকাTuesday , 1 September 2026

সাপাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

admin
September 1, 2026 9:36 pm
Link Copied!

 

সাপাহার নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার আইহাই ইউনিয়নের আশড়ন্দ মোল্লাপাড়া ব্রিজের নিকট মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন মোঃ আমিনকে আটক করে তার কাছ থেকে ৫০০ (পাঁচশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

গ্রেপ্তারকৃত মোঃ আমিন সাপাহার উপজেলার মাইছাডাঙ্গা বিন্ন্যাকুড়ি গ্রামের মোঃ ইসরাইলের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।