ঢাকাFriday , 8 August 2025

সাপাহারে পুকুরের নালা কেটে মাছ চুরির অভিযোগ

admin
August 8, 2025 7:32 pm
Link Copied!

 

সাপাহার নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে সরকারি লিজ নেওয়া পুকুরের নালা কেটে মাছ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পিছলী মৌজার আরএস দাগ নং-৬৪০, শ্রেণি ‘পুকুর’, পরিমাণ ০.৪২ একর জলাশয়টি গত ২ জুন ২০২৫ তারিখে দূর্গা মৎস্যচাষী সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে মাছ চাষের জন্য লিজ নেন সৈয়দপুর গ্রামের বাসিন্দা নুরুজ্জামান।

আরও পড়ুনঃ  ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৪ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে আজমির হোসেনসহ আরও কথিপয় ব্যক্তি ও অজ্ঞাত ব্যক্তিরা পুকুরের পানি বের হওয়ার নালা কেটে জাল বিছিয়ে মাছ ধরে নেয়। এতে প্রায় ১৪ মণ মাছ ধরে বস্তায় ভরে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন

এ সময় পুকুরের পাহারাদার শাহীন বাধা দিলে আসামিরা নিজেদের পুকুর দাবি করে তাকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে মারতে উদ্যত হয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা মাছ নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ বলেন, “অভিযোগটি পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।