ঢাকাWednesday , 28 October 2026

সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ ভাগ ও বেসরকারিতে ৭৫ ভাগ ক্লাসে উপস্থিত থাকতে হবে -এমপি ফজলে হুদা

admin
October 28, 2026 9:15 pm
Link Copied!

 

মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি

মহাদেবপুরে সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির হার শতকরা ৯০ ভাগ এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৭৫ ভাগ নিশ্চিত করতে হবে ।
তা নাহলে ওই শিক্ষার্থীকে অভ্যন্তরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
২৮ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ ও জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে ৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর- বদলগাছি এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা উল্লিখিত কথাগুলি বলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশারফ এর অনুপস্থিতিতে সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলামের সার্বিক পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গিরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোহাম্মদ লোকনুজ্জামান। প্রধান অতিথি আরো বলেন-
শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিতির জন্য শিক্ষার্থীরাএকক দায়ী নয়। শিক্ষকরাও এর জন্য দায়ী। ক্লাসে শিক্ষকদেরও মনোযোগী হতে হবে এবং শিক্ষার্থীদের আ্যট্রাকশন সৃষ্টি করতে হবে। যাতে করে শিক্ষার্থীরা আনন্দময় পরিবেশে পাট গ্রহণ করতে পারে। এতে যদি শিক্ষার্থীরা ক্লাসে ঠিকঠাক উপস্থিত না হয় তাহলে তাদের অভ্যন্তরীণ পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বক্তব্য শেষে বিজয়ী শিক্ষার্থী ,সেরা শিক্ষা প্রতিষ্ঠান ,সেরা শিক্ষক সহ বিভিন্ন ক্যাটাগরিতে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় প্রধান অতিথির সাথে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ , বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজ্জাদ,কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ,ছাত্রদল নেতা রোকনুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,সকাল সাড়ে ১০টার সময় এমপি ফজলে হুদা মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য কর্মীদের সাথে মতবিনিময় সভায় , বেলা ১২টায় উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় এবং বেলা ৩ টায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু- কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।