ঢাকাSaturday , 10 October 2026

শতাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপি নেতা জুয়েলের শোডাউন​

admin
October 10, 2026 9:57 am
Link Copied!

 

মান্দা নওগাঁ প্রতিনিধি:

আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। নির্বাচনের প্রস্তুতি ও প্রার্থিতার অংশ হিসেবে ব্যাপক নেতাকর্মী ও সমর্থক নিয়ে বিশালাকার মোটরসাইকেল শোডাউন করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির সদস্য এবং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল।​ শুক্রবার (০৯ অক্টোবর, ২০২৬) বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে এ শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও বাজারসমূহ প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।​মোটরসাইকেল শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া জুয়েল বলেন, “তেঁতুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি মাঠে নেমেছি। অবহেলিত এই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে তিনি বিএনপির দলীয় সমর্থক ও সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান।​শোডাউনে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ছাড়াও ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ শোডাউনকে কেন্দ্র করে এলাকার সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক কৌতুহল ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।