ঢাকাTuesday , 8 September 2026

মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
September 8, 2026 5:27 pm
Link Copied!

 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে নওগাঁর মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় মান্দা থানার আয়োজনে তুড়ুকবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে, সাবেক ছাত্রনেতা ও কশম ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নূর এনায়েত মো. নুরুজ্জামান হারুনসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম।
সভায় কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে নিরাপদ সমাজ গড়ার বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।