ঢাকাSunday , 1 June 2025

মান্দায় কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি’র আলোচনা সভা

admin
June 1, 2025 8:39 am
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশর স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বাদ জুম’আ উপজেলার শুক্রবার বাদ জুম্মা কাশোঁপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন

এসময় ১২ নং কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি’ র
সভাপতি সাহিদুজ্জামান সোহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহবায়ক ও ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু, উপজেলা বিএনপি’ সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খাঁন প্রমূখ। এসময় মান্দা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এ্যাড. মিজানুর রহমান ও সিদ্দিক হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।