ঢাকাMonday , 12 October 2026

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

admin
October 12, 2026 10:16 pm
Link Copied!

 

মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি

দেশের অন্যান্য স্থানের মত মহাদেবপুরেও ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মহাদেবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় এই প্রেস কনফারেন্সের আয়োজন করে।
১২ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে
বিএনপি’র নির্বাচনী ইশতেহার এবং তারেক রহমানের সরকারের প্রতিশ্রুত
নারীর ক্ষমতায়ন ,নারীর অধিকার মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জন বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী যে তথ্য সংগ্রহ অভিযান শুরু হচ্ছে সে বিষয়ে অবহিত করণের জন্যই এই জনাকীর্ণ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
এসময় উপজেলায় কর্মরত সাংবাদিকরা ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি তথ্য সংগ্রহকারী সুপারভাইজার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন । এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুসাররফ ,তাকে সহযোগিতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক।
উল্লেখ্য যে, ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে শুধুমাত্র উত্তর গ্রাম ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড এবং রাইগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে । এই দুটি ওয়ার্ডে ১৩ জন তথ্য সংগ্রহকারী এবং ২ জন সুপারভাইজারকে ইতিমধ্যেই প্রশিক্ষণ দিয়ে কাজে নামানো হচ্ছে। ফ্যামিলি কার্ড খানা শুমারির জন্য মহাদেবপুর উপজেলায় মোট ১শ ৩৫ জন তথ্য সংগ্রহকারী ও ১৩ জন সুপার ভাইজারকে নিয়োগ প্রদান করা হয়েছে। এ মাসের মধ্যেই তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কাজের উপযুক্ত করে উপজেলার ১০ ইউনিয়নে শুমারী কাজে নিয়োজিত করা হবে বলেও প্রেস কনফারেন্সে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।