মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি
মহাদেবপুরে নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস। উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ দিবসের আয়োজন করে। ১২ অক্টোবর সকাল থেকে বিভিন্ন বিদ্যালয় এর কন্যা শিশুরা উপজেলা পরিষদ মিলনায়তনে জমা হতে থাকে। কন্যা শিশুদের অংশগ্রহণে বেলা ১০ টার সময় “আমার চোখে সফল নারী”বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । পরক্ষণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মিলিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় “শিশু বিয়ে আর নয় ,কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ ইমরুল কায়েস ,উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা সমবায় কর্মকর্তা, শিক্ষার্থীদের মধ্যে মিশকাতুল জান্নাত নিষাদ, স্নেহা কুন্ডু প্রমূখ। আলোচনা সভার শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কন্যা শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

