ঢাকাTuesday , 30 December 2025

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নওগাঁ ১আসন থেকে ঢাকায় যাচ্ছেন নেতাকর্মী

admin
December 30, 2025 7:43 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে নিয়ামতপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন ৪৬ নওগাঁ ১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে নিয়ামতপুর, পোরশা ও সাপাহার থেকে ২২টি বাস ও একটি মাইক্র নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

নওগাঁ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, দলের শীর্ষ নেত্রীকে শেষ বিদায় জানাতে ও জানাজার নামাজে অংশ নিতে নিয়ামতপুর, পোরশা ও সাপাহার বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আমার সঙ্গে ঢাকায় যাবেন।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।