নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
বাড়ীর দরজার সামনে পড়েছিল অটোরিকশা (দোলনা) চালক কামাল হোসেনের (৩৫) মরদেহ। রাত এগারোটার দিকে অপেক্ষমান স্ত্রী বাড়ীর ভিতরের দরজা খুলে উঠানে বেরিয় আসলে দেখেন তার স্বামীর নিথর দেহটি পড়ে রয়ছে উঠানের দরজার সামনে। গলায় ছিল ক্ষতের চিহ্ন। আর পাশেই দাঁড়িয়ে রয়েছ আয় উপার্জনের দোলনা গাড়িটি।আকস্মিক এমন দৃশ্যে তিনি হতবিহবল হয়ে চিৎকার করলে রাতের আধার ভেদ করে ছুটে আসেন পাড়া- প্রতিবেশীরা। এরপর খবর দেয়া হয় থানা পুলিশকে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনে। নিহত কামাল মুন্দিখৈর গেরামের সাইদুর রহমানের ছেলে।
রহস্যজনক মৃত্যুর এমন ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত ১১ চার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর গ্রামে।
জানা যায়, কামাল হোসেন প্রতিদিনের মতই বুধবার সকালে গাড়ি নিয়ে বের হন।সারাদিন দোলনা গাড়ি চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেন। এরপর পরিবারের সাথে দেখা করে তিনি নিকটবর্তী ভেরেন্ডী বাজারে যাওয়ার কথা বলে বেরিয়ে পড়েন। এরপর রাত ১১ টার দিকে তার মরদেহ পাওয়া যায় তারই বাড়ির উঠানের দরজার সামনে।
নিহতের স্ত্রী সামিয়ারা জানান, স্বামীর খোঁজখবর নিতে রাত সাড়ে আটটার দিকে স্বামীর নাম্বারে ফোন করে শেষ কথা হয় তার। এরপর কামালের বাড়ি ফিরতে দেরি হলে রাত ১১ টার দিকে বাড়ির সদর দরজার বাইরে এসে দেখি অটো ভ্যানের পাশে পড়ে আছে কামালের মৃত দেহ। গলায় আঘাতের চিহ্ন।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহাদেবপুরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা মূলক র্যালি ও আলোচনা সভা
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

