ঢাকাTuesday , 8 July 2025

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

admin
July 8, 2025 3:13 pm
Link Copied!

 

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় নজিপুর-সাপাহার সড়কে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে রফিকুল ইসলাম (৩৬) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার মহিমাপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

পত্নীতলা থানা ও স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যায় নজিপুর-সাপাহার সড়কের পত্নীতলা আদর্শ গ্রামের পাশে দ্রুতগামী একটি আমবাহী কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলামের মৃত্যু ঘটে।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

এঘটনায় পত্নীতলা থানা পুলিশ উক্ত কাভার্ড ভ্যানটি আটক করেছে বলে নিশ্চিত করেছে।

নিহত রফিকুল ইসলাম পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ৩২৫০) এর একজন সদস্য। তার মৃত্যুতে পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছে।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।