ঢাকাFriday , 3 October 2025

পত্নীতলায় ইউপি চেয়ারম্যান মিন্টু’র দাফন সম্পন্ন

admin
October 3, 2025 6:09 pm
Link Copied!

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি –

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মৃত নজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু (৫৮) এর প্রথম নামাজে জানাযা শুক্রবার দুপুর আড়ইটায় নজিপুর পাবলিক মাঠে এবং তার নিজ গ্রামের বাড়ি নজিপুর ইউপির পার্বতীপুর গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে দাফন স¤পন্ন হয়েছে।

হাবিবুর রহমান মিন্টু পত্নীতলা থানা বিএনপি’র সহ-সভাপতি এবং নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক ফুটবলার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সন্তান ও আত্মীয়স্বজন সহ বহু গুণাগ্রহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে তার পরিবার, দলীয় অঙ্গসংগঠন এবং ক্রীড়া প্রেমী মানুষ সহ এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এঘটনায় নওগাঁ-২ এর সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান জোহা, একই আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী খাজা নাজিবুল্লাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন, পত্নীতলা সার্কেল এএসপি, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ, ইউপি চেয়ারম্যানগণ, দলীয় জেলা ও উপজেলা নেত্রীবৃন্দ সহ সর্বস্তরের মানুষ মৃতের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। হাবিবুর রহমান মিন্টুর প্রথম নামাজে জানাযা শুক্রবার বাদ জুম্মা নজিপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হয় এবং তার নিজ গ্রামের বাড়ি নজিপুর ইউপির পার্বতীপুর গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন স¤পন্ন হয়েছে।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে নজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু মোটরসাইকেল যোগে মাছ শিকারে যাবার সময় নজিপুর-গগনপুর সড়কের গোড়হাড়িয়া নামক স্থানে গাছের গুড়ি বোঝাই একটি ভূটভূটি তাকে ধাক্কা দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।