ঢাকাSunday , 12 October 2025

নিয়ামতপুর উপজেলার বিভিন্ন সবজি ক্ষেত পরিদর্শন করলেন কৃষি কর্মকর্তা

admin
October 12, 2025 6:36 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরের শ্রীমন্তুপুর ইউনিয়নের বিভিন্ন শীতের আগাম সবজি ক্ষেত পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

আজ রবিবার (১২অক্টোবর) দুপুরে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কলেজ ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

এ সময় আগাম জাতের শশা, পুষ্টি সবজি বাগান, হলুদ ক্ষেত, পটল ক্ষেত, মরিচ ক্ষেত পরিদর্শন করে কৃষকদের বিভিন্ন বিষয়ে সবজি চাষের পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, শাহিন ইকবাল, নাজমা খাতুন প্রমূখ।

আরও পড়ুনঃ  একট নিখোঁজ সংবাদ

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,
আমাদের কৃষি অফিস থেকে কৃষকদের সকল ধরনের পরামর্শ সহ বিভিন্ন সরকারি প্রণদনার মাধ্যমে সহযোগিতা প্রদান করা হয়। যাতে এই এলাকায় আরও নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কলেজ ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।