ঢাকাMonday , 5 January 2026

নিয়ামতপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
January 5, 2026 8:52 pm
Link Copied!

 

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রসুলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহযোগিতায় রসুলপুর ইউনিয়নের নিমদীঘি বাজার প্রঙ্গনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) আসরের নামাজের পর আয়োজিত শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ৪৬ নওগাঁ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  একট নিখোঁজ সংবাদ

রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দীনের সভাপতিত্বে শোকসভা ও দোয়ার অনুষ্ঠানে
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক মেম্বার আব্দুল জলিল, সাবেক উপজেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক মেম্বার রবিউল ইসলাম রবি, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাহিন ইকবাল সায়েমহ স্থানীয় নেতাকর্মী প্রমূখ।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কলেজ ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।