ঢাকাTuesday , 5 August 2025

নিয়ামতপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তী উপলক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ

admin
August 5, 2025 3:04 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তী উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিএনপির অফিস থেকে
একটি গণমিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিন মাথার এসে সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাউছারুল রহমান রতনের সঞ্চালনা উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক২ জাহাঙ্গীর কবির বাচ্চু, রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটুসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী প্রমূখ।

আরও পড়ুনঃ  ধামইরহাটে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

আলোচনা শেষে জুলাই অভ্যুত্থানে শহীদের স্বরনে ও মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।