নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর সদর ইউনিয়নের শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম রতন।
এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রাজু আহমেদ, সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, সংরক্ষিত আসনের মহিলা সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, এবছর শীতের তীব্রতা অনেক বেশি। তাই খেটে খাওয়া দিনমজুরেরা বেশি বিপদে পড়েছে। কনকনে শীতের এই সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহাদেবপুরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা মূলক র্যালি ও আলোচনা সভা
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

