নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান অটোচালক নিয়ামতপুর উপজেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আজ সকালে র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বহুমুখী উচ্চ বিদ্যালয় হাই স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী নিয়ামতপুর উপজেলা শাখার রিক্সা, ভ্যান ও অটোচালক দলের সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিতে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইছাহাক আলী সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, যুবদল নেতা কাউসারুল ইসলাম রতন, নিয়ামতপুর চারমাথা অটো ও বোরাক সমিতির সভাপতি সামিরুল ইসলাম প্রমুখ। স্থানীয় নেতাকর্মীরা জানান, মে দিবস শুধু শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক নয়, এটি দেশের সার্বিক গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামের অংশ হিসেবেও বিবেচিত। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শ্রমজীবী মানুষের দাবি-দাওয়া তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আলোচনা সভা শেষে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

