ঢাকাSaturday , 24 January 2026

নিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

admin
January 24, 2026 9:55 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ও ২৫ জানুয়ারি নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ মোতালেব হোসেন, কর্নেল মো: মাহামুদ, সহকারী পুলিশ সুপার মোঃ শাওন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন, উপজেলা সহকারী ভুমি রেজাউল করিম, উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক প্রমুখ।

আরও পড়ুনঃ  একট নিখোঁজ সংবাদ

কর্মশালায় বক্তারা নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান, ব্যালট ব্যবস্থাপনা, ভোটগ্রহণের সময় শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের সহযোগিতা করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখ্য, নওগাঁ ১আসনে ১৬৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪লক্ষ ৪৭হাজার পয়ষট্টি।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে এসে পুলিশ সদস্যর সাথে অসৌজন্যমূলক আচরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।