ঢাকাFriday , 12 September 2025

নিয়ামতপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

admin
September 12, 2025 8:05 pm
Link Copied!

 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নিয়ামতপুরে বিদ্যুৎ সৃষ্ট হয়ে ব্রিটিশ (৩২) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের কাঁঠালপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্রিটিশ ওই গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজনরা জানায়, ব্রিটিশ চার্জার ভ্যানের ভাড়া মেরে জীবিকা নির্বাহ করতো। দিন শেষ যা আয় হতো তা দিয়েই ছোট ছোট দু”সন্তান ও স্ত্রীকে নিয়ে চলতো তার সংসার। ঘটনার আগের রাতে সে তার ভ্যান গাড়িটি নিজ বাড়ির বৈদ্যুতিক বোর্ডে চার্জে দেয়। রাত পোহালে সকালে সে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে ভ্যান গাড়িটির সুইচ বোর্ড থেকে খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় এবং মুহূর্তের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ব্রিটিশের মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে যুবদলের উদোগে ডেংগু মুক্ত পরিবেশ গঠনে পরিস্কার পরিছন্নতার অভিযান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।