নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী গসংগঠনের আয়োজনে
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার নিয়ামতপুর সরকারি মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রেলীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে নিয়ামতপুর হাই স্কুল মাঠ মুক্ত মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ ১ আসনের সাবেক এমপি ও উপজেলা বিএনপি’র সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ইন্জিনিয়ার শাহ মোঃ খালেদ চৌধুরী পাইন।
উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল জামিন চৌধুরী লাকী, আমিনুল ইসলাম, এ কে এম খলিলুর রহমান, শফিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সুজা সেকেন্দার আলী, যুব ও ক্রিয়া বিসয়ক সম্পাদক মনজুর রহমান, কোষাধ্যক্ষ তানভীর চৌধুরী, ছাত্র দলের আহবায়ক সালাউদ্দীন গাজী, ছাত্র দলের কলেজ শাখার সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতোসহ বিএনপির অংগসংগঠনের বিভিন্ন স্তরের নেতকর্মীবৃন্দ।

