ঢাকাSunday , 18 October 2026

নিয়ামতপুরে দূর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি

admin
October 18, 2026 3:09 pm
Link Copied!

 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন
নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ভাবিচা কালীতলা সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনে এসে সুধী সমাবেশে অংশ নেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ভিম চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক ডালিম কুমার বর্মন, ভাবিচা কালীতলা সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি সুশান্ত কুমার সাহা, সাধারণ সম্পাদক বিজন কুমার মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ভাবিচা গ্রামবাসী।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সেই শারদীয় শুভেচ্ছা সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পৌঁছে দিতে আমরা প্রত্যেক পূজামণ্ডপে যাচ্ছি। তিনি আপনাদের ব্যাপারে খুব সচেতন। আমাদের মাধ্যমে তিনি আপনাদের খোঁজখবর রাখেন।’
তিনি আরও বলেন, নওগাঁ জেলা পুলিশ শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা উন্নতি, বাল্যবিবাহ রোধ, মাদকের বিস্তার রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এ অঞ্চলের সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। শারদীয় দুর্গোৎসব যেন পূর্ণ নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেজন্য নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। বর্তমান সরকার দুর্গাপূজাকে উৎসবমুখর অনুষ্ঠান হিসেবে দেখতে চায়। তাই নওগাঁ জেলা পুলিশ নিরাপত্তার চাদরে আবৃত করেছে।

আরও পড়ুনঃ  সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।