ঢাকাMonday , 26 May 2025

নিয়ামতপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

admin
May 26, 2025 6:28 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, নওগাঁর নিয়ামতপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন হয়েছে।
ভূমি মেলা উপলক্ষ্যে আজ সকালে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কামরুল হাসান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।