ঢাকাSunday , 19 October 2025

নিয়ামতপুরে তারুণ গ্রাহকদের মাঝে রুপালী ব্যাংকের কৃষি ঋণ বিতরণ

admin
October 19, 2025 11:44 am
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তরুণ কৃষকদের মাঝে ঋণ বিতরণ করেছে রুপালী ব্যাংক পিএলসি। কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে
দেশ ব্যাপী তরুন উদ্যােগতাকে এগিয়ে নিতে তরুণদের মাঝে আজ এ ঋণ বিতরণ উৎসব উদ্বোধন হয়েছে আজ।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে বিএমডিএ’র উদ্যোগে ৫ হাজার বনজ ও ওষুধি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

রবিবার (১৯অক্টোবর) সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন।

মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান, রুপালী ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয় রাজশাহী মোঃ নিজাম উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার জোনাল অফিস নওগাঁর দেবব্রত সাহা।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহাদেবপুরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা মূলক র‍্যালি ও আলোচনা সভা

এসময় আরও উপস্থিত ছিলেন রুপালী ব্যাংক পিএলসির এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আরিফ হোসেন, নিয়ামতপুর শাখা ব্যাবস্থাপক আল মামুন শেখ, নিয়ামতপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান শাজুসহ তরুণ গ্রাহক, সুশীল সমাজের গণ্য মান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান, রুপালী ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয় রাজশাহী মোঃ নিজাম উদ্দিন বলেন, রুপালী ব্যাংক পিএলসি সবসময় বিভিন্ন মেয়াদে জামানত ছাড়াই বিভিন্ন উদ্যােগতাদের মাঝে ঋণ বিতরণ করে আসছে। খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কৃষি খাতের ভূমিকা অপরিসীম। সেই ধারাবাহিকতায় এ অঞ্চলের কৃষকদের জন্যও ঋণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নাচোল পৌরসভায় সুপেয় পানির তীব্র সংকট ও ডেঙ্গু ঝুঁকিতে অর্ধলক্ষ মানুষ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।