নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি এই প্রতিপাদ্য কে সামনে রেখে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
আজ সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায়
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা প্রযুক্তিনির্ভর যুবসমাজ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন এবং অংশীদারিত্বের মাধ্যমে টেকসই উন্নয়নের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ইউএনও মোছাঃ মুর্শিদা খাতুন প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে চেক ও গাছের চারা বিতরণ করেন।

