ঢাকাFriday , 27 June 2025

নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ

admin
June 27, 2025 4:04 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
নওগাঁর নিয়ামতপুর গলায় ফাঁস দিয়ে আনসারুল ইসলাম সিজার (২২) নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার রসুলপুর ইউনিয়নের শাহালালপুর শিমুলতলা এলাকায়। আনসারুল ইসলাম সিজার ওই এলাকার সাবদুল হকের ছেলে।
এলাকাবাসীর থেকে খবর পেয়ে পুলিশ আজ শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, ঈদের পর সিজারের স্ত্রী ও সন্তান বাবার বাড়িতে  বেড়াতে যান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে খাবার শেষে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান সিজার। সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা দরজা নাড়ালে কোন সাড়া শব্দ পাওয়া যায় না, এমতাবস্থায় জানালা দিয়ে দেখা ঘরের জোড়া বাঁসের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।