ঢাকাFriday , 12 September 2025

নিয়ামতপুরে এলা ইলেকট্রনিক্সে নামে ওয়ালটন শোরুমের শুভ উদ্বোধন

admin
September 12, 2025 6:14 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের গাংগোর বাজারে এলা ইলেকট্রনিক্সে নামে ওয়ালটনের নতুন শোরুম উদ্বোধন হয়েছে। শুভ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা ওয়ালটনের মানসম্মত ও আধুনিক প্রযুক্তি নির্ভর পণ্যের প্রশংসা করেন। এখান থেকে গ্রাহকরা নগদ ক্রয়ের সুবিধাসহ সহজ কিস্তিতে ফ্রিজ, টিভি সহ সকল বিশ্বমানের সেবা ও নিশ্চয়তা ওয়ালটন পণ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-সহকারী পরিচালক, বিজনেস এক্সপানশন এন্ড ডেভেলপমেন্ট, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এস. এম. আরিফুল ফেরদৌস, ডিরেক্টর এন্ড হেড অফ বিজনেস মোস্তফা আল মাসুদ, ডিরেক্টরের বাবা তোফাজ্জল হোসেন মা মোসা. কোহিনুর বেগম, ডিরেক্টর জেসমিন আরা প্রমুখ।

এ সময় ক্রেতারা সুলভ মূল্যে পণ্য হাতে পেয়ে এলা ইলেকট্রনিকসের কর্তৃপক্ষে সাধুবাদ জানান।

আরও পড়ুনঃ  সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন

উদ্বোধনী অনুষ্ঠানে এলা ইলেকট্রনিকসের ডিরেক্টর জানান, নিয়ামতপুর উপজেলা সদর থেকে গাংগোর বাজারের দুরত্ব প্রায় ১৫ কিলোমিটার। একারনে এলাকার সাধারণ জনগন নিয়ামতপুর থেকে ইলেকট্রনিকস পণ্য ক্রয় করে বেশি খরচ গনতে হয়, সেটা এখন উপজেলা সদরের দামে এলা ইলেকট্রনিকসে পাবে বলে মনে করেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।