ঢাকাWednesday , 7 October 2026

নাচোলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ ও খাদ্যসামগ্রী বিতরণ

admin
October 7, 2026 7:01 pm
Link Copied!

 

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকায় ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে নিয়ে এক সম্প্রীতি সমাবেশ ও অসহায় পরিবারের মাঝে উপহার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর শাখা।

​৭ অক্টোবর বুধবার বিকেল ৫ টায় নাচোল বেগম মহসিন ফাজিল মাদ্রাসা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌর এলাকার প্রায় ২৫০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

​পৌর জামায়াতের সহ-সেক্রেটারি প্রভাষক নুরুল হোদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতের সহ সেক্রেটারি অধ্যাপক ইয়াহ্ইয়া খালেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, সহ-সেক্রেটারি ইসমাইল হোসেন, নাচোল উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তী এবং সহ-সভাপতি স্বপন সাহা।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

​সমাবেশে বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে পূর্ণ শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে উদযাপিত হতে পারে, সেদিকে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার নাচোলে মোট ১৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

​উৎসব ঘিরে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতির বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস ও অফিসার ইনচার্জ  সুকোমল চন্দ্র দেবনাথ জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পরামর্শ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে তাঁরা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।