নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ইসলামিক ফাউন্ডেশন নাচোল উপজেলার উদ্যোগে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬’ সম্পন্ন হয়েছে।
নাচোল মডেল মসজিদে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নাচোলের ফিল্ড সুপারভাইজার আতাউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী কলেজর আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির আজম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমসপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী কামাল উদ্দিন এবং নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল্লাহ্।
অনুষ্ঠানে বক্তারা কোমলমতি শিশু-কিশোরদের নৈতিক ও মেধা বিকাশে এ ধরনের ইসলামিক সংস্কৃতি ও জ্ঞানচর্চামূলক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও স্মারক পুরস্কার তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে নাচোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

