ঢাকাFriday , 16 October 2026

নাচোলে ‘অ্যালভি ট্রাভেলস’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

admin
October 16, 2026 9:24 pm
Link Copied!

শহিদুল ইসলাম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উন্নত ও মানসম্মত সেবা প্রদানের প্রত্যয় নিয়ে ‘অ্যালভি ট্রাভেলস’ (Alvi Travels)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

​বাসস্ট্যান্ড মোড়ে (ইসলামী হোটেলের উপরে) আয়োজিত এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব এবং স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আইসিটি হুমায়ুন কবির আজম, সহকারী প্রধান শিক্ষক তৌফিক আহমেদ, নাচোল ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন চেয়ারম্যান জাকারিয়া আল- মেহরাব, পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল- মাসুদ, এশিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক- ইসাহাক আলী।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নাচোলের মতো দ্রুত বর্ধনশীল এলাকায় এয়ার টিকিট, ভিসা প্রসেসিং, হজ ও ওমরাহ সার্ভিসসহ ট্রাভেল সংক্রান্ত নির্ভুল ও দ্রুত সেবা প্রদান করা সময়ের দাবি। ‘অ্যালভি ট্রাভেলস’ স্থানীয় মানুষের ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত যেকোনো সেবা অত্যন্ত স্বচ্ছতা ও সুনামের সাথে পৌঁছে দেবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন

​অনুষ্ঠানে স্থানীয় সুধীজন ও অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।