ঢাকাThursday , 21 August 2025

নওগাঁর নিয়ামতপুরে পানি আইন ও বিধিমালা বিষয়ক কর্মশালা

admin
August 21, 2025 5:00 pm
Link Copied!

  • নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
    পানি সম্পদের টেকসই ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে নওগাঁর নিয়ামতপুরে ‘বাংলাদেশ পানি আইন ২০১৩ ও পানি বিধিমালা ২০১৮ অবহিতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বক্তারা পানির সংকট মোকাবিলায় আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।
    আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন ওয়ারপো’র মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান।
    কর্মশালায় ওয়ারপো পরিচালিত একটি সমীক্ষার ফলাফল উপস্থাপন করা হয়। যেখানে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় পানি সংকট ও দূষণের চিত্র তুলে ধরেন। এই সমীক্ষার পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলা হয়। এছাড়াও কর্মশালায় প্রাপ্ত সুপারিশগুলো একত্রিত করে একটি রোডম্যাপ তৈরির প্রস্তাব করা হয়, যা পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
আরও পড়ুনঃ  ইতিহাস ও সাহিত্যের আলোকে ‘আত্রাই’ পত্রিকার ৮ম সংখ্যার প্রকাশনা উৎসব উদযাপিত

এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন ওয়ারপো’র পরিচালক (পরিকল্পনা) নূর আলম, ওয়ারপো’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম , উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম , ওসি হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা বিএমডিএ কর্মকর্তা হারুন আর রশীদ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর

কর্মশালায় অংশগ্রহণকারীরা নিয়ামতপুর উপজেলার পানি সংকট নিরসনে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।