ঢাকাFriday , 14 August 2026

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

admin
August 14, 2026 5:41 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল মসজিদ ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলা জামে মসজিদের সামনে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ৪৬, নওগাঁ -১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান পিপিএম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

এ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে প্রচারণা চালানো হয়।
উল্লেখ্য, জলপাই আমলকি ও জারুল নিয়ামতপুর উপজেলার ৮ টি ইউনিয়নের সকল মসজিদ ও মাদ্রাসায় পর্যায়ক্রমে বৃক্ষ রোপন করা হবে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।