ঢাকাThursday , 19 March 2026

নওগাঁর নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

admin
March 19, 2026 1:54 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে,প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩শ৬০ জন  দুস্থ ও গরিব জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা হিসেবে শাড়ি, থ্রি-পিস, রুমাল, ও ৪লক্ষ ৫০হাজার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার  (১৯ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোছাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নওগাঁ ১ আসনের সংসদ  সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

এ সময় আরো উপস্থিত ছিলেন, নিয়ামতপুর কৃষি অফিসার রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, জাহিদ হাসান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক,চন্দননগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জুম্মার রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতা-কর্মী প্রমূখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, সবাইকে সাথে নিয়ে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।