ঢাকাFriday , 16 October 2026

ধামইরহাটে ৩১ টি পুজো মন্ডপে দূর্গ পুজো অনুষ্ঠিত হইবে

admin
October 16, 2026 7:06 pm
Link Copied!

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর ধামইরহাটে আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। এ বছর উপজেলার ৩১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে বলে জানিয়েছে উপজেলা পূজা উদযাপন পরিষদ।সরেজমিনে বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা যায়, প্রতিমা তৈরির কাজ শেষ, এখন চলছে শেষ মুহূর্তের রং-তুলির আঁচড়। শিল্পীদের নিপুণ হাতে রঙিন হয়ে উঠছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা। বিশেষ করে দেবীর চক্ষুদান ও শাড়ির কারুকাজে ব্যস্ত সময় পার করছেন তারা।উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জানান,এবার ধামইরহাটে ৩১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিমার রং-তুলির কাজ প্রায় ৯০ ভাগ শেষ। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের পুজো কার্যক্রম শুরু করতে পারবো । শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে ধামইরহাটের সনাতন ধর্মাবলম্বীরা আনন্দে ভাসছে। প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার পুজো মন্ডপের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোন প্রকার অপ্রতিকর ঘটনা বরদাস্ত করা হবে না ।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।