ঢাকাMonday , 31 August 2026

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন

admin
August 31, 2026 12:53 pm
Link Copied!

 

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন করা হয়েছে।
৩১ শে আগষ্ট উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা শারমিন এবং শুভ উদ্বোধন ঘোষনা করেন । বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভুমি) সাজ্জাদ পারভেজ। আলোচনা সভায় বক্তরা বলেন জাতীয় কবি কাজি নজরুল ইসলাম ১৩০৬ সালে ১১ ই জৈষ্ট পশ্চিম বংগের বর্ধমান জেলায় চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই দারিদ্র্ নানা প্রতিকুলতার সংগে লডাই করে বেডে উঠেন। পরবর্তী সময় সাহিত্য, সংগীত,সাংবাদিকতার মাধ্যমে বাংলা ভাষার সাংস্কৃতিতে অসামান্য অবদান রাখেন। নজরুলের সৃস্টি শীল জীবন ছিল ২৩ বছর। এই সল্প সময়ে তিনি গান, কবিতা, উপন্যাস, প্রবন্ধ,নাটক,বাংলা সাহিত্যের নতুন মাত্রা দেয়। বাংলা সাহিত্য প্রেমিদের কাছে বিদ্রোহী কবি হিসেবে খ্যাতি হলেও তার সৃস্টি কর্মের বিস্তার অনেক বৃহৎ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ধামইরহাট শিল্প কলা একাডেমির শিল্পগোষ্ঠী, বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ,জামাতে ইসলামের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র /ছাত্রী বৃন্দ, সাংবাদিক নুরুল ইসলাম, আমজাদ হোসেন, নুরুন্নবী ফারুকী প্রমুখ।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।