ঢাকাFriday , 2 October 2026

ধামইরহাটে খৃষ্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে একই পরিবারের ৫ জন

admin
October 2, 2026 8:32 am
Link Copied!

 

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে একই পরিবার হতে খৃষ্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত সোনাদীঘির আদিবাসী পাডা থেকে নিজস্ব চিন্তা ধারা এবং ধর্মীয় বিশ্বাস সিদ্ধান্তের একই পরিবার থেকে ৫ জন ইসলাম ধর্ম গ্রহণ করেন। নওগাঁ জেলা আদালতে হাজির হয়ে এ্যভিডিভেটের মাধ্যমে এবং স্হানীয় আলেমদের উপস্থিতিতে কলেমা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হয়। এলাকার সুত্রে জানা যায় যে, তারা দীর্ঘ দিন থেকে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পর তাদের মধ্যে ইসলাম সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়। পাশাপাশি ইসলাম একটি শান্তির ধর্ম এই বিশ্বাস টুকু অর্জন করে। ইসলাম একটি সুন্দর জীবন ব্যবস্হায় সে সম্পর্কে ও তাদের মধ্যে ধারনা জাগ্রত হয়। পরিশেষে পরিবারের ৫ জন সদস্য খৃষ্টান ধর্ম নিজ সিদ্ধান্তে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্ম গ্রহণ কারি সদস্যদের নাম – মোঃ মুছা তার স্ত্রী মাসাঃ ফাতেমা বিবি। তিন সন্তান মোঃ হাসান, মোঃ হুসাইন, ও মোসাঃ আমেনা। এর পূর্বে তাদের নাম ছিল পিউস মর্ম,মগদালিনা সরেন,আন্তনী মর্ম,পিওর মর্ম, ফুলমনি আন্না।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।