ঢাকাMonday , 2 June 2025

উদ্বোধন হলো পূবালী ব্যাংক পিএলসি সাপাহার শাখা

admin
June 2, 2025 6:29 pm
Link Copied!

সাপাহার নওগাঁ প্রতিনিধি

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নওগাঁর সাপাহারে পূবালী ব্যাংক পিএলসি’র ৫০৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। গ্রাহকদের চাহিদার ও দাবীর প্রেক্ষিতে পূর্ণাঙ্গ শাখার উদ্বোধন হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন আমের বানিজ্যিক রাজধানী খ্যাত সাপাহার উপজেলাবাসী।
০২ জুন সোমবার বেলা ১১ টায় সাপাহার ব্যাংকপট্টি নিউ মার্কেটের ২য় তলায় পূবালী ব্যাংকের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধামইরহাটের কৃতি সন্তান দক্ষ ব্যাংকার পূবালী ব্যাংক পিএলসি সাপাহার শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে সাপাহার শাখার উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক ও বগুড়া অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক, আবু জাফর মোঃ রকিবুল্লাহ, সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাজির উদ্দিন, নওগাঁ সরকারি কলেজের সহকারী-অধ্যাপক নাদিয়া শ্যামস, সাপাহার সোনালী ব্যাংক ম্যানেজার মিজানুর রহমান, আমচাষী ও ধামইরহাট উপজেলার আগ্রাদ্বীগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক, সাপাহার নিউ মার্কেটের স¦ত্বাধিকারী আব্দুল বারি শাহ চৌধুরীর বড় ভাই,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম শাহ্ চৌধুরী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী,সাপাহার বাজার আম আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত সহ স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গ্রাহক, সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ মহাব্যবস্থাপক ও বগুড়া অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম বলেন, ‘পূবালী ব্যাংক পিএলসি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এবং সাপাহার বাসীকে ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক সাপাহার শাখার যাত্রা শুরু করেছে। তিনি এলাকার ব্যবসায়ী ও স্থানীয় মানুষদের এই শাখা হতে ব্যাংকিং সুবিধা গ্রহণ ও সকলকে সার্বিক সহযোগিতার আহবান জানান।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহাদেবপুরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা মূলক র‍্যালি ও আলোচনা সভা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।