ঢাকাThursday , 22 October 2026

আত্রাইয়ে পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

admin
October 22, 2026 6:18 pm
Link Copied!

 

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশকান আলী (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সাহাগোলা ইউনিয়নের রসুলপুর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রসুলপুর গ্রামে মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আশকান আলীকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এবং তাঁকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে আত্রাই থানার (ওসি) মো. মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।