ঢাকাTuesday , 28 October 2025

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বয়স্ক ভাতা তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন

admin
October 28, 2025 5:25 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আটটি উপজেলায় বয়স্ক ভাতার উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৮ অক্টোবর ২০২৫) সকালে ভার্চুয়াল এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় উপদেষ্টা, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শারমিন এস মুর্শিদ।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

উপজেলা সদর ইউনিয়নের বালিচাঁদ গ্রামে বয়স্ক ভাতার উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের
উপ পরিচালক নূর মোহাম্মদ, সহকারী পরিচালক
মহতাছিন মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বয়স্ক জনগোষ্ঠীর সঠিক তালিকা হালনাগাদ করা হলে প্রকৃত উপকারভোগীরা সরকারি ভাতার আওতায় আসতে পারবেন। এতে সামাজিক নিরাপত্তা বলয় আরও বিস্তৃত হবে এবং বঞ্চিত মানুষজন সরকারি সহায়তা সহজেই পাবেন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

তিনি আরি বলেন, সরকারের এ কার্যক্রমের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।