ঢাকাWednesday , 10 December 2025

সাপাহারে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আলোচনা সভা অনুষ্ঠিত

admin
December 10, 2025 3:38 pm
Link Copied!

সাপাহার নওগাঁ প্রতিনিধি
হেফাজতে ইসলাম বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার কমিটি গঠনের পর অদ্য বুধবার প্রথম গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বলেন—উক্ত সংগঠনকে আরও সুসংগঠিত করা, ওলামায়ে কেরামের পারস্পরিক ঐক্য বৃদ্ধি করা এবং সাপাহার উপজেলায় দ্বীনি কাজগুলো সম্মিলিতভাবে পরিচালনা করাই আজকের মিটিংয়ের প্রধান উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

এছাড়া আগামী রমজানের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার উদ্যোগে “বিরাট শানে রিসালাত মহাসম্মেলন” আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সকল ওলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তকে সমর্থন জানান।

সভায় উপস্থিত ছিলেন—সংগঠনের প্রধান উপদেষ্টা হযরত মাওলানা মুফতি মোজাম্মেল হক (দাঃবাঃ),
সিনিয়র উপদেষ্টা মুফতি আবু বক্কর সিদ্দিক (দাঃবাঃ),
সভাপতি হযরত হাফেজ মাওলানা ইউসুফ আবদুল্লাহ হাবিবি,
সাধারণ সম্পাদক মুফতি জহির রায়হান,
সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন,
দপ্তর সম্পাদক মাওলানা কামরুল ইসলাম,
সহসভাপতি মাওলানা মোকসুদুল হক।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন
মুফতি এনামুল হক, মাওলানা আসাদ, মাওলানা রেজওয়ান, মাওলানা কাউসার, মাওলানা হাফিজুর, মাওলানা মোফাজ্জল হোসেন, হাফেজ আশরাফুল ইসলাম, হাফেজ মিনারুল ইসলাম, হাফেজ শাহজালাল, হাফেজ মাসুদুর রহমান, মাওলানা আজিম উদ্দিন প্রমূখ।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

সভা শেষে সভাপতি মহোদয় দেশ, জাতি ও সাপাহার উপজেলার সর্বসাধারণ মানুষের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে মিটিংয়ের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।