ঢাকাThursday , 10 September 2026

সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময়

admin
September 10, 2026 7:14 pm
Link Copied!

 

সাপাহার নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহার থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজার সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সাপাহার থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  সাপাহারে যুবদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন

সভায় সাপাহার প্রেসক্লাবের সভাপতি তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক বাবুল আকতার, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফ তালুকদার ও সাংবাদিক নয়ন বাবু উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

মতবিনিময়কালে নবাগত ওসি শাহীন রেজা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সাপাহারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান

সাংবাদিকরা নবাগত ওসিকে দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস দেন এবং সাপাহারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।