ঢাকাThursday , 6 November 2025

মান্দায় বিএনপির মনোনীত প্রার্থী ডা: টিপুকে সমর্থন জানিয়ে যুবদল নেতাদের শুভেচ্ছা বিনিময়

admin
November 6, 2025 8:27 am
Link Copied!

 

মান্দা নওগাঁ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে সমর্থন জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে উপজেলা যুবদল। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিলের নেতৃত্বে গত বুধবার বিকেলে উপজেলার প্রসাদপুর এলাকায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

এদিন, উপজেলা যুবদলের নেতাকর্মীরা প্রসাদপুর গোলচত্তরে সমবেত হয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সামনে তাদের সমর্থন ঘোষণা করেন। পরে, তারা একটি আনন্দ মিছিল নিয়ে ডা. টিপুর চেম্বারে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবাইদুল হক, সদস্য মিজানুর রহমান নান্টু, শফিকুল ইসলাম, আফতাব উদ্দিন মৃধা, মমতাজ, মান্দা সদর ইউপি যুবদলের সভাপতি এরশাদ আলী, প্রসাদপুর ইউপি যুবদলের সভাপতি সাব্বির হোসেন, কুসুম্বা ইউপি যুবদলের সভাপতি মোর্শেদ আলী কারেনট, ভারশোঁ ইউপি যুবদলের সভাপতি আব্দুল আলিম, কালিকাপুর ইউপি যুবদলের সভাপতি সুলতান আহম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

শুভেচ্ছা বিনিময়ের পর, তারা একত্রিত হয়ে ধানের শীষের প্রার্থীর বিজয়ের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

এই সমর্থন ও ঐক্য যুবদলের নেতা-কর্মীদের মধ্যে নতুন এক উদ্দীপনা সৃষ্টি করেছে, এবং তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন যে, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তারা একত্রিতভাবে কাজ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।