ঢাকাSunday , 8 November 2026

মহাদেবপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

admin
November 8, 2026 7:39 pm
Link Copied!

 

মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি

মহাদেবপুরে ৫৫ তম জাতীয় সমবয় দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৮ নভেম্বর রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছি এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা এর নেতৃত্বে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরক্ষণে জাতীয় এবং সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার পলাশ কুমার প্রামাণিক। উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক, আকজ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ হাসানুজ্জামান, মহাদেবপুর উপজেলা নার্সারী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক আজমীর আলী, কৃষ্ণ কান্তি, হাফিজ মাওলানা মোঃ জাহিদুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশীদ মামুন, রাজনৈতিক সচিব ও কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পদক এস. এম আব্দুল হান্নান, বিএনপি নেতা মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা কৃষকদলের সহ সভাপতি মোঃ ইমরুল কায়েস সাজু, সফাপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শামসুল আলম বাচ্চু সহ উপজেলা থেকে আগত বিভিন্ন সময় সমিতির নেতৃবৃন্দ অন্যতম। আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে শিয়ালী অর্পণ কৃষি উন্নয়ন সমবায়ী সমিতি লিঃ এর সভাপতি আব্দুল কাদের, আকজ বহুমুখী সমবায়ী সমিতি লিঃ এর সভাপতি হাসানুজ্জামান ও ইউনিক কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সদস্য জহুরুল ইসলামকে পুরস্কার প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে ,প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বক্তব্য দান কালে বলেন ,আগামী ৩ মাসের মধ্যে উপজেলার যতগুলি সমবায় সমিতি আছে রাষ্ট্রীয় নিয়মে তার সঠিক তালিকা সহ হিসাব-নিকাশ এবং আনুষাঙ্গিক উপস্থাপন করবার জন্য উপজেলা সমবায় অফিসারকে নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুনঃ  নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।