ঢাকাSunday , 25 October 2026

মহাদেবপুরে শেখ হাসিনার পক্ষে মিছিল করায় ছাত্রলীগ নেতা জেল হাজতে

admin
October 25, 2026 9:46 pm
Link Copied!

 

মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি

মহাদেবপুরে শেখ হাসিনার হয়ে মিছিল করার দায়ে ছাত্রলীগ নেতাকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
জানা গেছে ,গত ১৬ জুন উপজেলার চকগৌরি হাট এলাকায় মুক্তা জুয়েলার্স এর সামনে পাকা রাস্তার উপরে কতিপয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী একটি মিছিল বের করলে মহাদেবপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলায় এজাহার নামীয় আসামি ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক (২৯)কে ২৫ অক্টোবর রবিবার দুপুরে নিজ বাড়ি থেকে আটক করে জেলহাযতে প্রেরণ করেছে মহাদেবপুর থানা পুলিশ। আটককৃত ছাত্রলীগ নেতা উপজেলার রাইগা ইউনিয়নের খলিশা কুড়ি গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে এবং রাইগা মাতাজি হাট শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ যুগ্ন সম্পাদক বলে জানা গেছে। উল্লেখ্য যে,উক্ত মামলায় মোট ৬ জন এজাহার নামিয় আসামির মধ্যে এ পর্যন্ত ৪ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অজ্ঞাত ২০/২৫ জনের মধ্যে ৭ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।