ঢাকাFriday , 4 September 2026

বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

admin
September 4, 2026 4:04 pm
Link Copied!

 

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের ফলে পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। কিন্তু সে অনুপাতে পূণর্ভরণ হচ্ছে না। তাই এলাকার লোকজনদের ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। কথাগুলো উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে পুকুর পূর্ণ খনন ও বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করতে হবে। পরিবেশের সুরক্ষায় প্লাস্টিকের ব্যবহার, ইট ভাটার দূষণ নিয়ন্ত্রণ করতে হবে।
এই এলাকার মানুষ পানি নিয়ে অসহায়। তাই সরকারি পুকুরগুলো খনন করা জরুরী। সেই পানি প্রসেসিং করে জনগণের কাচে সরবরাহ করা যেতে পারে। প্রত্যেক এরাকায় যেন পুকুর থাকে। সহজেই মানুষ যেন পানি ব্যবহার করতে পারে আমরা সেটা নিয়ে কাজ করছি।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

তিনি আরও বলেন, গোফরইমপ্যাক্ট প্রকল্প সম্পর্কে: সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পটি ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়ন করছে। প্রকল্পটি স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।”

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পের আওতায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নওগাঁর নিয়ামতপুরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান, এমপি; সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন করিন থেভো (Corinne Thevoz); ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী; ইএসডিও-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, গোফরইমপ্যাক্ট প্রকল্পের প্রধান সাইফ মনজুর-আল-ইসলাম; নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন। এখানে উপস্থিত অতিথিবৃন্দ একটি করে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন। এখানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রকল্পের উপকারভোগী উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণের পর অতিথিরা ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পের অংশগ্রহণমূলক জলবায়ু ঝুঁকি বিশ্লেষণ বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হয়। এরপর অতিথিরা প্রকল্পের সহায়তায় নির্মিত একটি কমিউনিটিভিত্তিক বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করেন প্রধান অতিথি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনায় এই প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা মন্তব্য করেন।
সৰ্বশেষে অতিথিরা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি সমন্বয় বৃদ্ধি, টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।