ঢাকাSaturday , 1 November 2025

পত্নীতলায় সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিএনপি’র মানববন্ধন

admin
November 1, 2025 7:43 pm
Link Copied!

ব্রেলভীর চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি –

পত্নীতলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এমরান হোসেন, তার ভাই হায়দার আলী ও খাদেমুল ইসলাম কে সন্ত্রাসী, অস্ত্রধারী, ভূমিদস্যু, চাঁদাবাজ, আওয়ামী ও জামায়াত সন্ত্রাস দ্বারা হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে উপজেলা ও পত্নীতলা ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে শনিবার উপজেলার কাটাবাড়ি বাজার এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

অভিযোগ সুত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও জামাতের সন্ত্রাসী, অস্ত্রধারী, ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্রের সদস্য আবদুল বাসের, ফরিদ, তাহের, আব্বাস আলি, সোহেল রানা, আলম হোসেন, আকবর আলী, মুহিদুল ইসলাম, গোলাপ, খাইরুল, ইসমাইল, আইজুল হক, রোকন, মোহাম্মদ আলী ও ফিরোজ হোসেনসহ একদল সন্ত্রাসী সাম্প্রতিক সময়ে তাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

এই ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে পত্নীতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাগর হোসেন এর পরিচালনায় মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা থানা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

এসময় তারা বলেন, বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীদের ওপর হামলা করে রাজনৈতিকভাবে ভয় দেখানোর অপচেষ্টা চালানো হচ্ছে। তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।