ঢাকাTuesday , 25 August 2026

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

admin
August 25, 2026 5:43 pm
Link Copied!

 পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি –
নওগাঁর পত্নীতলায় নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি উল্টে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ভুটভুটির চালক অসিত (৪০) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের নকুছা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম  নজিপুর নোধনী গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় একটি ভুটভুটি সাপাহার থেকে নজিপুরের দিকে যাচ্ছিল। পথে নকুছা মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ভুটভুটিটি সড়কের ওপর উল্টে যায়। এতে চালক অসিত ও যাত্রী শহিদুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অসিতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুনঃ  সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।